Juicy Juice from Watermelon

গ্রীষ্মকালীন খুবই সুস্বাদু একটি ফলের নাম হলো তরমুজ, ভিটামিন এ জাতীয় এ ফলে রয়েছে প্রচুর পানী ও সামান্য চিনি। উচ্চ-রক্ত চাপ, টাইফয়েড ও হৃদরোগীদের জন্য খুবই উপকারী।

প্রস্তুত প্রণালী:

উপকারীতা:
১. তরমুজ খেলে হৃদরোগের ঝুকি কমে যায়।
২. নিয়মিত ২ চা চামচ আধাপাকা তরমুজের রস প্রতিদিন খেলে, টাইফয়েডের রোগীরা উপকার পাবেন।
৩. অন্য ফলের তুলনায় পটাশিয়ামের মাত্রা তরমুজে খানিকটা বেশী থাকায়, তরমুজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অধিক কার্যকরী
৪. চোখের দৃষ্টি ভালো রাখতে ও হাড় শক্ত রাখতে তরমুজ খুবই উপকারী, কারণ এতে রয়েছে ক্যারোটিনয়েড ও ক্যালসিয়াম।

৫. তরমুজে প্রচুর ভিটামিন এ থাকায়, তরমুজ ত্বকের জন্য খুবই ভালো। মেচতা থেকে রেহাই পেতে ও ত্বকের লাবণ্য ফিরাতে তরমুজ খুবই সহায়ক।

৬. শরীর চর্চা করলে যাদের পেশীতে ব্যথা হয়, তারা যদি শরীর চর্চার এক ঘন্টা পূূর্বে তরমুজের জুস খান, হবে পেশীর ব্যথা তুলনামূলক কম অনুভুত হবে।

ধন্যবাদ,
আরাফাতুল ইসলাম

ঘরে থাকুন, সুস্থ থাকুন

54 Likes

চমৎকার বর্ণনা

এ বছর এখনো তরমুজ খাওয়া হয় নাই। কিনতে হবে :grinning:

ধন্যবাদ @Arafat_Zakir ভাই :blush:

10 Likes

@anazizullah ভাই, অসংখ্য ধন্যবাদ। তরমুজ কিন্তু এখন কেজি দামে বিক্রি হয়। ৩০-৩৫ টাকা কেজি। আমি ৩৫ টাকা করে কিনেছি।

8 Likes

অসংখ্য ধন্যবাদ @Arafat_Zakir ভাই তরমুজ সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেক সিজনে কম বেশি খাওয়া হলেও এবছর আপাতত তালিকায় প্রথমটা খাওয়া হয়েছে। আশা করছি লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে, তালিকা আরও লম্বা হবে।

16 Likes

আমি কিছুদিন আগে কাওরান বাজার থেকে 30 টাকা কেজি দরে কিনেছিলাম।

@Arafat_Zakir

16 Likes

@AbdusSattar , স্বাগতম ভাইয়া, লক ডাউনের কারণে এখন দাম অনেক কম, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

9 Likes

@AbdusSattar , এখনও ৩০-৩৫ টাকা কেজি, আমি ৩৫ টাকা করে কিনেছি।

8 Likes

তরমুজ আমারও খুব পছন্দের একটি ফল। @anazizullah ভাইয়ের মত আমারও এবছর তরমুজ এখনো খাওয়া হয়নি! এর অবশ্য দুইটি কারণ আছে, একটি হচ্ছে- লকডাউনের কারণে বাইরে কম যাওয়া। আরেকটা কারণ হচ্ছে- বাজারে এখন যেসব তরমুজ পাওয়া যায় সেগুলো সাইজে অনেক বড়। বড় তরমুজ কেনার সাহস পাই না, কারণ বড় তরমুজ বহন করে বাসায় আনাটা আমার জন্য সমস্যা (পায়ের সমস্যার কারণে)

ধন্যবাদ @Arafat_Zakir ভাই আপনার এই সুন্দর পোষ্টের জন্য

9 Likes

Hello @Arafat_Zakir ,

Thanks for sharing.

I have just made your post public and released it from the Spam Filters. Apologies for your post being labelled as spam. Our filters run 24/7 and they can be a little harsh at times.

Keep in mind to avoid duplicate posts and multiple edits because it can trigger a quarantine until a moderator manually releases the post. You can visit this article to learn more - Why was my Connect post marked as spam?.

8 Likes

ভাই মাত্র এই সিজনের প্রথম তরমুজ খাইলাম।

তবে আপনার মত জুস করে না।

ভাই তরমুজের জুস কে বানাইছে তা কিন্ত বলেন নাই :grin: :grin:

8 Likes

ভাইজান এবার তরমুজ চাষীদের অবস্থা খুব খারাপ। আসুন সবাই তরমুজ কিনি চাষীদের সহযোগিতা করি।

6 Likes

@Arafat_Zakir লোভনিয় খাবার, গরমের মধ্যে তরমুজের জুস একটি মজাদার খাবার।। আপনাকে অনেক ধন্যবাদ আমার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

7 Likes

@Deskata , Thank u very much for your kind co-operation, Wish i can make watermelon Juice for you.

8 Likes

@Deskata , Thank you very much, Actually I m new in Connect forum, Learning lots of think. Hope this type of problem will not happen in future. Thanks again. Hope you are safe.

8 Likes

@Designer_Biswajit , থাক দাদা, এখন মানা করবো তরমুজ কিনতে যাবেন না। সুস্থ হলে অনেক তরমুজ খাওয়া যাবে। আর একটা কাজ করতে পারেন। লক ডাউন খোলে দিলে আমরা একদিন তরমুজ দিয়ে মিটাপ করবো নে।

7 Likes

@arafat100 , আমার একটা জুসবার ছিল, আমি অনেক প্রকার ‍ জুস বানাতে পারি। ইনশায়াল্লাহ, নেক্সট টাইম মুলার জুস বানাবো। ধন্যবাদ

6 Likes

তরমুজ মিটাপ!

ওয়াও, এটা একটা ভাল আইডিয়া! বেশি বেশি দোয়া করবেন যেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। @Arafat_Zakir ধন্যবাদ ভাই।

10 Likes

সুন্দর লিখেছেন ভাই আপনি। তবে আশা করি আপনার এই লিখার চেয়ে জুসের স্বাদ অনেক বেশি হবে আর আমি সেই স্বাদের অপেক্ষায় রইলাম :smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts: @Arafat_Zakir

7 Likes

@MottalibDarbari , কেউও ভালো নাই ভাইজান, শুধু মাত্র স্বাস্থ্য মন্ত্রী ছাড়া,

7 Likes

@SunMoon , আমারও খুবই পছন্দের খাবার, কেজি দামে বিক্রি করার পর থেকে তেমন একটা কেনা হয় না।

8 Likes