Handwritten Letter - Inbox devour Post Box

প্রযুক্তি আগমন ও সহজলভ্যতা হওয়া পরে সর্বপ্রথম যে জিনিসটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে তা হলো হাতে লিখা চিঠির প্রচলন।
চিঠি শুধু একটি বা দুটু কাগজের পাতায় লিখা কিছু শব্দ ছিল না, ছিল হাজারো আবেগ, মান অভিমান, সুসংবাদ - দুঃসংবাদ ও ভালবাসার বহিঃপ্রকাশ।

চিঠি বলতে এখন আমরা বুঝি গুগল এডসেন্স থেকে পাঠানো চিঠি বা বিভিন্ন নিয়োগপত্রের দাপ্তরিক চিঠি। আবেগ মিশ্রিত হাতে লিখা চিঠি আমরা কে কবে পেয়েছিলাম সেটি বোধহয় কারো মনে নেই।
চিঠির জায়গা দখল করে নিয়েছে চ্যাট, ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আর দাপ্তরিক চিঠির জায়গা দখল করে নিয়েছে ইমেইল।

চিঠি ও আমার অভিজ্ঞতাঃ
আমার জন্ম যেহেতু এই শতাব্দীর শুরুতে, মানে ২০০০ সালে। তখনই গ্রামে গঞ্জে এক দুইটা সেলফোন আসা শুরু করেছে। তাও চিঠির কিছুটা প্রচলন ছিল। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম ডাক পিওন সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকের কাছে চিঠি পৌছে দিত । ডাকপিওন তখন ছিল গ্রামবাসীর কাছে বেশ জনপ্রিয় ব্যক্তি। কোথাও দেখা হলেই মানুষজন জিজ্ঞাস করতো তাদের কোনো চিঠি আসছে কিনা। যখন একটু বড় হলাম, ততদিনে চিঠি লিখার প্রচলন পুরোপুরি ওঠে গেছে। যদিও আমি সেই ক্লাস ৫ থেকেই বাংলা ২পত্রে পরিক্ষায় পাশ করার জন্য চিঠি লিখা শিখেছি, কিন্তু বাস্তবে কখনো কাওকে লিখে পাঠানো হয়নি। যদিও কৈশোর এর শেষে কোনো একজন বিশেষ মানুষের জন্য একটা চিঠি লিখেছিলাম, সেটা আর পৌছানো হয়নি।

ঐসময়ে যাদের হাতের লিখা সুন্দর ছিল, গ্রামে তাদের বেশ কদর ছিল, বিভিন্ন লোকজন যারা নিরক্ষর বা হাতের লিখা সুন্দর ছিল না, তারা চিঠি লেখাতে ও প্রাপ্ত চিঠি পড়াতে আসতো, কোনো খুশির খবর থাকলে চিঠি লেখক কিছু উপঢৌকন ও পেতো।

এখন যেমন আমরা আমাদের বিশেষ মানুষকে বিশেষ কোনো বার্তা পাঠালে বিভিন্ন সেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে লিখা কপি করে নিয়ে আসি, চিঠির যুগে তো সেটা সম্ভব ছিল না। তখন যারা ভালো ছন্দ মিলিয়ে লিখতে জানতো, তাদের কাছে প্রেমিকরা প্রেমপত্র লিখাতে আসতো।

চিঠি বহন করতো সমুদ্রসম আবেগ, প্রিয় মানুষের থেকে পাঠানো এক চিঠি কেউ বার বার করে পড়তো, গোপনীয় কিছু থাকলে অতি সর্তকতায় তা লুকিয়েও রাখতো।
তখনকার কবিতা, গল্প গানে তার ছাপ স্পষ্ট ফুটে ওঠেছিল।

এই মুহূর্তে যারা আমাদের পোস্টটি পড়ছেন, তাদের মাঝে অনেকেই প্রবীণ রয়েছেন, যারা পুরোপুরি চিঠির যুগে বড় হয়েছেন, চিঠি নিয়ে অনেক মধুর স্মৃতি নিশ্চয় রয়েছে আপনাদের। চিঠি নিয়ে আপনাদের এই মধুর স্মৃতি এই পোস্টের কমেন্ট এ শেয়ার করার অনুরোধ রইলো।

হাতে লিখে চিঠি পাঠানোর যুগ তো পুরোপুরি বিলুপ্তির পথে, কিন্তু চাইলে আমরা বছরের কোনো একটা সপ্তাহই বা কোনো উপলক্ষে একজন আরেকজনকে চিঠি লিখে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারি, এক লোকালগাইড আরেকজন লোকাল গাইডকে চিঠি লিখতে পারি।
চিঠি নিয়ে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে

15 Likes

ভিন্ন ধরনের পোস্ট, ভালো লাগছে পড়ে,

@NasimJ ভাই

2 Likes

আন্তরিক ধন্যবাদ @Ayeshashimu আপু।

আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম ও অনুপ্রেরণা পেলাম।

2 Likes

এই বিষয়টা অনেক মজার @NasimJ । এখন চিঠি আগের মতো পাঠানো নাহলেও আমি কাউকে উপহার দেওয়ার সময় হাতে লেখা চিঠি যুক্ত করে দিই। আপনার আইডিয়াটাও চমৎকার।

3 Likes

আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ @Saiyen ভাই।

2 Likes

Hello @NasimJ

This is an amazing post,thank you for sharing it with us on connect. Surprisingly I wrote love letters to my girlfriend while in secondary school as a teenager. That’s in the 1990s not too long ago. It was very special and nice. There are certain expressions we use that evokes emotions and I still remember them,I’ll not mention them though. Lol. I wrote letters to some other relatives and very close friends I still do sometimes even now.

I love writing posts,letters etc. It’s a very relaxing way of expressing yourself and connecting with others. I’m happy to let you know that as a missionary I still write handwritten letters and receive replies… I write to Ireland, England,America Canada etc.

One sad thing is that the post system is getting very slow and unreliable. Nevertheless,I keep doing the old fashion way of communicating. I enjoyed reading this post and can connect with the feeling in it.

Cheers

3 Likes

Thank You @SholaIB for share your amazing sweet memories.

1 Like

লেখার ইচ্ছা থাকলে লেখার বিষয় পাওয়া কোন ব্যপার না, এই লেখাই তার প্রমান। জনাব, ধন্যবাদ আপনাকে

2 Likes

জ্বি একদম ঠিক বলেছেন @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাইম

1 Like

This is a beautiful post @NasimJ

I sure do miss letters and handwriting everything. Now if I have to write something by hand, my hand gets tired. I’m so used to texting and typing. What a good reminder to write more by hand. I used to write my diary by hand, and in class, we would exchanges secrets and notes on pieces of paper. :two_hearts:

1 Like