গ্লোবাল ভিলেজ দুবাই- global village dubai 2026

দুবাই গ্লোবাল ভিলেজ হলো বিশ্বের বৃহত্তম বহু সাংষ্কৃতিক, বিনোদনমূলক উৎসব পার্ক।

এখানে দেখা মিলবে প্রায় ৯০টিরও বেশি দেশের সংষ্কৃতি, খাবার, পোষাক, মানুষ সবাই এক জায়গায়। এখানে প্রায় ৪০টি মতো প্যাভিলিয়ন আছে।

এটা গ্লোবাল ভিলেজ-এর পাসপোর্ট। আমি যতগুলো দেশের স্টলে গিয়েছি প্রায় সবগুলো দেশের প্রবেশ সিল লাগিয়েছি।

এটাকে গ্লোবাল ভিলেজ-এর HAPPINESS STREET বলে

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। ছুটি দিনে বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকে। ফ্যামিলি ডে (মঙ্গলবার) শুধুমাত্র পরিবার, দম্পতি ও নারীদের প্রবেশ সংরক্ষিত থাকে। প্রবেশ শেষ সময়ের ৩০মিনিট আগে মূল গেইড বন্ধ করে দেয়া হয়।

গ্লোবাল ভিলেজে প্রবেশের জন্য ২দুই ধরনের টিকেট আছে ২৫ দেরহাম ও ৩০ দেরহাম। অফিসিয়াল এ্যাপের মাধ্যেমে করলে ১০% ছাড় পাওয়া যায়।

৩বছরের কম বয়েসের শিশু ও ৬৫বছরের উপর প্রাবীণ নাগরিকদের জন্য টিকিট ফ্রি এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্যও প্রবেশ টিকেট ফ্রি।

গ্লোবাল ভিলেজের জন্য সরাসরি কোন মেট্রো বাস ষ্টেশন নেই। তবে দুবাইয়ের যে কোন বাস ষ্টেশন গ্লোবাল ভিলেজের জন্য ষ্পেশাল বাস রয়েছে। সে বাস সমূহ করে গ্লোবাল ভিলেজে আসা যায় এবং টেক্সি করেও সহজে আসা যায়। আমি দুবাই ইউনিয়ন বাস কাউন্টার থেকে ১০৩নং বাসে ১০দিরহামের বিনিময়ে গ্লোবাল ভিলেজে গিয়েছিলাম। উল্লেখ্য দুবাই বাসে নগদ টাকার লেনদেন করা হয়না। শুধু মাত্র Nol কার্ডের মাধ্যেমে লেনদেন করা হয়।

প্রায় ৪০০০হাজারের কাছাকাছি শপিং আউটলেটে কেনাকাটা, খাবার-দাবার, ও বিভিন্ন রাইড রয়েছে।

বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, পোষাক, বিশ্বজুড়ে স্ট্রিট ফুড, স্ন্যাক্স, ক্যাফে, কার্নিভাল এলাকায় রয়েছে রোমাঞ্চকর রাইড, গেম ও লাইভ কনসার্ট।

এছাড়াও বিভিন্ন দেশের আলাদা স্টল রয়েছে

বাংলাদেশ ও শ্রীলংকা

সংযুক্ত আরব আমিরাত

আমেরিকা

তুর্কিস্থান বা টার্কি

লন্ডন

জাপান

চায়না

সৌদি আরব

কাতার ও লেবানন

ইন্ডিয়া

আরো কিছু দেশের স্টলের ছবি রয়েছে

গ্লোবাল ভিলেজ মাঝখানে দর্শনার্থীদের সুবিধার জন্য এরকম কিছু দিক নির্দেশনা বা ডিরেক্টরি বোর্ড আছে

গ্লোবাল ভিলেজ একটি FLOATING MARKET ভাসমান মাকের্ট রয়েছে। যেখানে হরেক রকম খাবার ও নিত্যনৈমিত্তিক জিনিসের স্টল আছে।

গ্লোবাল ভিলেজ মাঝখানে সুন্দর্য্য বর্ধনের জন্য নানান কারুকাজ রয়েছে

গ্লোবাল ভিলেজ শুধুমাত্র প্রতিবছর অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত চালু থাকে। গরমের সময় বন্ধ থাকে।

ছবি ডিভাইস: HONOR 400 5G

11 Likes

যদিও দুবাই কখনো যাওয়া হয়নি, অনেক ধন্যবাদ আপনাকে অনেক তথ্য বহুল একটি পোস্ট করার জন্য @saifctg01

1 Like

@saifctg01 Thank you for presenting Dubai Global Village so beautifully to us. You might have forgotten to include the Google Maps link. Best wishes for you.

1 Like

দারুন সুন্দর যায়গা

1 Like

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

1 Like

yes, i will be careful next topic, thanks for your valuable feedback

1 Like

ধন্যবাদ, আপনার মতামতের জন্য