বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২২।
প্রতিবছর জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারী ১৪ তারিখ অব্দি চলে। কিন্ত এই বছর করোনাভাইরাস মহামারীর জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেলা বন্ধ রাখা হয়েছিল।
অবশেষে ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ থেকে মার্চ এর ২১ তারিখ পর্যন্ত মেলা হওয়ার সিদ্ধান্ত হল।
লোকশিল্প জাদুঘর ভ্রমণের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী লোকশিল্প মেলা। গ্রামবাংলার ঐতিহ্য গভীরভাবে ফুটিয়ে তুলতে গ্রামীণ সংস্কৃতির আদলে তৈরি বাহারি সব তৈজসপত্রের আলোকেই আয়োজন করা হয় এ মেলা। দর্শনার্থীদের উপচেপড়া ভিড় যেন লেগেই থাকে। মেলায় বিক্রি করা হয় বেতের ঝুঁড়ি, ঘোড়ার গাড়ি, শঙ্খ, মৃৎশিল্প, বাঁশ-বেত, ঝিনুকের মালা, একতারা, দোতারা, বাঁশি, বেতের টুপি, কাঠের পুতুল, মাটির হাঁড়ি, নকশিকাঁথা ও জামদানি শাড়ি প্রভৃতি।
দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, চরকি সহ অনেক কিছু। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে বায়োস্কোপ। অনেকের কাছে বাক্সটির গুরুত্ব না থাকলেও বর্তমান প্রজন্মের কাছে বায়োস্কোপ একটি কৌতূহলের বিষয়। ঐতিহ্যবাহী এ মেলায় বিভিন্ন শিল্প-সামগ্রী ও বিনোদনের পাশাপাশি খাবারের জন্যও রয়েছে বিশাল আয়োজন।
এছাড়াও বিভিন্ন রকম জামদানি দোকান, থ্রি পিস এর দোকান, তাঁতের দোকান, বিভিন্ন খাবারের দোকান রয়েছে।
এখানকার গরম গরম ভাজা জিলাপি সবার প্রিয় সাথে গরম ভাজা পিয়াজু। এ যেন অমৃত মেলায় গেলে আমি অবশ্যই এই জিনিস না খেয়ে আসতে পারি না। বিভিন্নরকম সুস্বাদু আচারের লোভে ও প্রতিবার ই পড়ি।
যেভাবে আসবেনঃ
ঢাকা থেকে প্রথমে গুলিস্তান, মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম এর সামনে থেকে দোয়েল অথবা স্বদেশ পরিবহনে করে মোগরাপাড়া বাসস্ট্যান্ড,( চাইলে চৈতি টেক্সটাইল এর সামনে ও নামতে পারেন। ঢাকা থেকে আসলে আমি রিকমেন্ড করবো এই রুটে যাওয়ার জন্য) তারপর অটো বা রিক্সা করে লোক ও কারুশিল্প যাদুঘর।
চট্টগ্রাম বা ওই দিকের জেলা গুলো থেকে আসলে মোগরাপাড়া বাসস্ট্যান্ড নেমে অটো বা রিক্সা করে লোক ও কারুশিল্প যাদুঘর।
সম্ভাব্য খরচঃ
ঢাকা থেকে মোগরাপাড়া বাসস্ট্যান্ড, (চৈতি স্ট্যান্ড নামলে এখন সবচেয়ে ভালো) বাস ভাড়া- 55 tk (0.64 us dollar)
বাস চলে গেইটলক: দোয়েল পরিবহন, ও স্বদ্বশ
চৈতি বাসস্ট্যান্ড থেকে জাদুঘর রিক্সা ভাড়া- 20 tk (0.23 us dollar)
মিউজিয়াম এর টিকিট 50 tk
বিদেশী দর্শনার্থী- 100 tk (1.17 us dollar)
প্রতিবন্ধী ও চার বছরের নিচের শিশুদের সবসময় টিকিট ফ্রী।
বিকেল 6:00 এর পরে সবার জন্য ফ্রী (কারুশিল্প মেলা চলাকালীন সময়ে)
ফাউন্ডেশন খোলা থাকেঃ
মেলা চলাকালীন- 10:00 am - 10:00 pm
অন্যান্য সময়- 10:00 am - 6:00 pm
নিচে গতবছর এর ধারণকৃত ভিডিওচিত্র দেওয়া হলো। আশাকরি ভালো লাগবে।https://youtu.be/GxeAylNMRJQ
সাপ্তাহিক বন্ধঃ
সবসময় সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকে।
শুধুমাত্র মেলা চলাকালীন সময়ে কোন সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন খোলা থাকে।
মেলা অন্যান্য বছর হয়ঃ
জানুয়ারি ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারী ১৫ তারিখ।
এই বছর হচ্ছেঃ
22 ফেব্রুয়ারী থেকে ২১ মার্চ।
খাওয়ার যা পাওয়া যায়ঃ
মুরি মাখা। 20 Tk
বিভিন্ন রকম আঁচার
জিলাপি- 160 tk/kg, পেয়াজু 240 tk/kg ও বিভিন্ন রকম মিষ্টান্ন।
চটপটি, ফুসকা, বিরিয়ানি।
আখের রস- 20 tk/glass, ডাব- 80 tk/pcs.
চা- 10/20 tk.
সাথে যা যা নিয়ে আসতে পারেনঃ
অবশ্যই মাস্ক নিয়ে আসতে হবে।
খাবার পানি আনতে পারেন।







