বাংলাদেশের সুন্দর ফুলের মধ্যে কাঠ-গোলাপ অন্যতম। কাঠ গোলাপের ইংরেজি নাম হচ্চে **Frangipani.**এটি মুলত আফ্রিকা, মেক্সিকো এবং মধ্য আমেরিকার গাছ।বাংলাদেশে এইফুল গাছটি কাঠ গোলাপ নামেই পরিচিত।
Caption: গাছের মধ্যে সালা হলুদ কাঠ গোলাপ।
বাংলাদেশের প্রায় সব যায়গায় এইফুল গাছটি দেখা যায়।বাংলাদেশের প্রায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং বাড়ির আশে পাশে, ছাদে এই গাছ অনেক বেশি দেখা যায়।
ক্যাপশন: মাটিতে পরে থাকা কাঠ-গোলাপ ফুল।
কাঠ গোলাপ নিয়ে অনেক গানও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্চে…
তোমার জন্য নীলচে তারার
একটুখানি আলো, ভোরের রঙ
রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া
মিশিয়ে দিয়ে ভাবি, আবছা
নীল তোমার লাগে ভালো।…
ফুলের প্রকারভেদ : বিভিন্ন রঙের হয়ে থাকে, একদম সাদা, সাদার মধ্যে হলুদ এবং লালচে গোলাপি রঙের।
ক্যাপশন: সবুজ ঘাসের উপর কতোগুলো কাঠ গোলাপ ফুল।
গাছের বিবরন: এই গাছ মুলত ৮-১০ফিট উচু হয়ে থাকে। তবে ছোট গাছেও ফুল হয়। গাছে পাতা চেপ্টা লম্বা হয়।
ক্যাপশন: বৃষ্টি বেজা কাঠ গোলাপ।
কাঠগোলাপ গাছের প্রজনন: কাঠগোলাপ গাছে বিজ হয় অনেক অনেক বছর পর, কিন্তু কাঠ গোলাপের প্রজনন আরেকটি মাধ্যম হচ্চে গাছের কান্ড।
ক্যাপশন: আমার হাতে কাঠগোলাপ।
এই ফুল গাছের কান্ড মাটিতে রুপন করলেই গাছ হয়ে যায়। টবে এবং মাটিতে এই গাছ হয়ে থাকে।
আমার খুবই পছন্দের একটি ফুল কাঠ গোলাপ, দেখলেই ছবি তুলি, ভাল লাগে, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
#BDLG #Bangladeshlocalguide #Connect #googlemaps #bangladesh ![]()




