Exploring Buddha at the Top in Rangamati

বুদ্ধ মানে যিনি বোধি অর্থাৎ পরম জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এবার বাংলাদেশ লোকাল গাইডের ২১০ তম মিটাপ অনুষ্ঠিত হয়েছে কাপ্তাই, রাঙামাটি। এই মিটাপে গিয়ে আবিষ্কার করি পাহাড়চূড়ায় দণ্ডায়মান বুদ্ধ

গৌতম বুদ্ধ ছিলেন রাজা শুদ্ধোদনের পুত্র। তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তার পালক মাতা মহাপ্রজাপতি গোতমীর নামানুসারে তাকে গৌতম ও ডাকা হয়।

দণ্ডায়মান বুদ্ধ

পরবর্তীতে সাধনায় নির্বাণ তথা বোধি লাভ করার পর তার নাম হয় বুদ্ধগৌতম বুদ্ধ।

বুদ্ধের সম্মুখে আমি

রাঙামাটি কাপ্তাই হ্রদের দ্বীপের সর্বোচ্চ স্থানে রয়েছে এই বুদ্ধ মূর্তিটি।

আদিবাসীদের গ্রামের ভেতর দিয়ে যেতে হয় এখানে।

উক্ত দণ্ডায়মান বুদ্ধ মূর্তিটি ছাড়াও ভিতরে রয়েছে উপবেশিত বুদ্ধ মন্দির।

বুদ্ধ বসে আছেন অভয় মুদ্রায়।

যেকোনো ধর্মীয় স্থানে গেলে মনে প্রশান্তি অনুভব করে। আর গৌতম বুদ্ধ তো ছিলেন প্রশান্তির অপর নাম। তাই এই জায়গাটা দর্শন করে আলাদা এক ভালোলাগা অনুভূত হয়েছে।

ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির কোর টিম কে, এই আয়োজনের মাধ্যমে এই পবিত্র জায়গা দর্শনের সুযোগ করে দেয়ার জন্য।

যাওয়ার উপায়ঃ ঢাকা হতে বাসে করে রাঙামাটি।

রাঙামাটি থেকে ট্রলারে করে কাপ্তাই আদিবাসী গ্রাম।

28 Likes

ধন্যবাদ পোস্ট করার জন্য । যেহেতু ট্রাভেল ক্যাটাগরিতে পোস্ট করেছেন জাবার উপায় তা লিখে দিয়েন কিভাবে যেতে হয় @AbirAryan

4 Likes

@MahabubMunna edited bro. Many thanks :heart:

4 Likes

@AbirAryan Thanks for the post.

3 Likes

Thank you so much @AbirAryan for sharing this post with us.You describe this in a very good way.

2 Likes

@SanjayBDLG Thank you Sir for your valuable feedback :heart:

2 Likes

@AbirAryan অনেক সুন্দর লিখেছেন দাদা আর গৌতম বুদ্ধ সম্পর্কে আমি কিছু জানতাম না আপনার লেখাটি পড়ে গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক ভালো লাগলো।

7 Likes

সুন্দর লিখেছেন ভাই @AbirAryan

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

2 Likes

@Tandrima2 Most Welcome Ma’am :blush:

3 Likes

@Jogodish কৃতজ্ঞ হলাম দাদা :pray:t2: :heart: :blush:

2 Likes