প্রথমবারের মতো বই মেলা দেখার অনুভূতি টা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অন্যতম নিদর্শন অমর একুশে বইমেলা। ১৯৭২ সালের আটই ফেব্রুয়ারি সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। একজন মাত্র ব্যক্তির অনবদ্য এই উদ্যোগে এতদূর পর্যন্ত সম্প্রসারিত হবে তা কল্পনাতীত। বাংলাদেশের ইতিহাসের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ধরে রাখার জন্য কেবলমাত্র একজন ব্যক্তির হাত ধরে আজকের এই বইমেলা এতদূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। যার হাত ধরে বইমেলার উৎপত্তি এবং বিকাশ সেই ব্যক্তিটির নাম হচ্ছে চিত্তরঞ্জন সাহা তিনি সর্বপ্রথম একমাত্র ব্যক্তি যে হাতে গোনা কয়েকটি বই নিয়ে বইমেলার শুভ সূচনা করেছিলেন। আর আজ বইমেলা দেখে পৃথিবী মুগ্ধ এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রতি বছরের বইমেলা নতুন নতুন অভিজ্ঞতা জন্ম দেয়। হাজার হাজার দেশ-বিদেশের মানুষের সমাগম ঘটে এ মেলায়। প্রথমবারের মতো কেউ গেলে নিশ্চিন্তে আবেগাপ্লুত হয়ে যাবে বইপ্রেমীদের ভিড় দেখে। এটা আরও অনেক সুদুরপ্রসারী হবে সে বিশ্বাস প্রত্যেকটি বাঙালির হৃদয়ে। যে কেউ ঘুরে নতুন এক অভিজ্ঞতা চাইলেই অর্জন করতে পারবে। @ShakilAK @ShafiulB
@ShohrabSahed ভাই, সত্যিই এটি বাংলাদেশের প্রাণের মিলন মেলা। বই হচ্ছে মনের খোরাক, এবং অশিক্ষিত কে শিক্ষিত করার জন্য বই পড়া ছাড়া অন্য কোন মাধ্যম নেই বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
@OmarBD @আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু কথা বলার জন্য এবং উৎসাহিত করার জন্।
প্রতি বছরই মুখিয়ে থাকি মেলা কবে শুরু হবে আর নতুন বইয়ের ঘ্রাণ নিব। নতুন নতুন লেখক/কবি এ সময় তাদের লেখা প্রকাশ করেন আর নিজেরা হিরো বনে যান। অনেক প্রিয় লেখকের/কবিদের বই পড়ার সুযোগ হয়। ধন্যবাদ @ShohrabSahed ভাই কারণ, আপনি আমাদের বই মেলার কথা কানেক্ট ফোরামে তুলে ধরেছেন।
@ShohrabSahed অনেক সুন্দরভাবে তোমার প্রথমবার একুশে বই মেলা পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে এভাবেই প্রচার করতে থাকো।
আমি এখনো যাই নি, আমার জন্যও প্রথম হবে, ভাবছি যাব, কিন্তু সময় সুযোগ মিল করে উঠতে পারছিনা। আপনার পোষ্টের মাধ্যমে যাওয়ার আগ্রহটা আরও বেড়ে গেল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য @ShohrabSahed
Keep doing your writing. It is really informative and enriched. I loved while i am reading
@MS_Pathan আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটা পড়ার জন্য এবং যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করার জন্য। আমি আশা করি আপনিও প্রথমবার গিয়ে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন। কিন্তুু যারা যেতে ইচ্ছুক তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাাই আর তা হল মনে রাখতে হবে একুশে বইমেলা বিকাল তিনটা থেকে রাত দশটাা পর্যন্ত এবং শুধুমাত্র শুক্রবার সকাল 11 টা থেকে রাত দশটা পর্যন্ত।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য @ShohrabSahed


