হ্যালো! লোকাল গাইডস,
গত বছরের ন্যায় এই বছরো আমাদের লকডাউনের মধ্যেই ঈদ উদযাপন করতে হবে। তার মানে আমাদের কিছু নিয়ম কানুন এবং নির্দেশনা পালন করে ঈদ পালন করতে হবে। আমাদের অবশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। নিরাপদ দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে নিয়ম মেনে, খেয়াল করে। এরই মধ্যে কে কোন অবস্থায় ঈদ পালন করছেন, কি পরছেন, কি খাচ্ছেন এবং অনুভূতি কি তা আমাদের ভার্চুয়াল ঈদ আড্ডায় যোগ দিয়ে শেয়ার করতে পারেন।
জ্বি হ্যাঁ, সত্যিই গত বছরের ন্যায় এই বছরেও লোকাল গাইডস বাংলা আয়োজন করতে যাচ্ছেন ভার্চুয়াল ঈদ উদযাপন মিটাপ।
মিটাপ তারিখ - ১৫ই মে, ২০২০।
সময় সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। সময় নির্দিষ্ট এবং নিয়ম মেনে যথা সময়ে আয়োজিত হবে ইনশাআল্লাহ।
মিটাপ লিংক - https://meet.google.com/dys-eevx-mnh
সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সবাইকে অগ্রিম “ঈদ মোবারক”
সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায়।