Egg Manchurian: An exotic meal I tried to cook at home (ডিমের মাঞ্চুরিয়ান)

Local Guides forum শুধুমাত্র ম্যাপ ভিত্তিক আলোচনার জন্যই নয়। পাশাপাশি এখানে বিভিন্ন দেশের লোকাল গাইড বন্ধুগন শেয়ার করে তাদের দেশের Heritage, Culture and various Festivals. এখানে অনেকেই তুলে ধরেন তাদের দেশের Foods, Travel, Locations সহ বিভিন্ন বিষয়বস্তু। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আমিও আজ শেয়ার করলাম আমার হাতে তৈরি করা একটি খাবার মেনু। এই মেনুটি হচ্ছে ডিমের মাঞ্চিরিয়ান (Egg Manchurian)। এই মেনুটা যদিও একটি বিদেশি মেনু। এই মেনুটা India তে বেশ জনপ্রিয়। আমার কাছে এটি বেশি ভালো লাগে, তাই আমি এটি প্রায়ই রান্না করি। এই সাইড মেনুটা বেশি ভাল লাগে fried rice এর সাথে।

আমি এই পোস্টে চেষ্টা করব ধাপে ধাপে রন্ধন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তুলে ধরার। আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং নিজেরা একবার বাসায় তৈরি করার চেষ্টা করবেন। আর আমি অপেক্ষায় থাকবো আপনাদের হাতে তৈরি করা কোন খাবার এর পোস্ট পড়ার জন্য।

চলুন তাহলে দেখে নেই কিভাবে এই ডিমের মাঞ্চুরিয়ান তৈরি করতে হয়।

মেনুটি তৈরী করতে টোটাল সময় লাগবে: ৩০ মিনিট

উপকরণ:
৪টি ডিম
হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো
হাফ চা চামচ গোল মরিচ গুঁড়ো
৩ টেবিল চামচ ময়দা
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার (পুডিং এর জন্য)
১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার (গ্রেভির জন্য)

১ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ টেবিল চামচ সয়াসস
হাফ চা চামচ চিনি
২ কাপ পেঁয়াজ কুচি
৪/৫টি রসুন কোয়া কুচি
১ কাপ লাল ক্যাপসিকাম কুচি
১ কাপ সবুজ ক্যাপসিকাম কুচি
১ চা চামচ আদা রসুনের পেস্ট

প্রণালী:
ডিমের সাথে গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে ভাল করে ফেটে নিতে হবে। তারপর একটি পাত্রে ফেটানো ডিম ঢেলে নিতে হবে। এর পর এই ডিম পুডিং এর মত করে আধা ঘন্টা অল্প আচে রান্না করতে হবে।

পুডিং হয়ে গেলে নামিয়ে ঠান্ড করে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। মরিচরে গুঁড়ো, কর্ণ ফ্লাওয়ার, ময়দা, লবণ (সামান্য পরিমাণে) এবং পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। চুলায় তেল গরম হয়ে এলে ডিমগুলো ময়দার গোলায় ডুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। বাদামী রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। বাদামী রং হয়ে এলে নামিয়ে নিতে হবে।

এবার একটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার, সয়া সস, আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য লবণ, চিনি, এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আবার চুলায় সামান্য পরিমানে তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটোর মিশ্রণটি দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। তারপর এতে ভাজা ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে।
এরপর নামিয়ে গড়ম গড়ম পরিবেশন করতে হবে মজাদার এগ মাঞ্চুরিয়ান।

ধন্যবাদ সবাইকে

72 Likes

@Designer_Biswajit দাদা ছবি দেখে জিহ্বে জল চলে আসলো!!!

6 Likes

@MonirulBd

একদিন বাসায় ট্রাই করবেন আশাকরি। আসলেই খাবারটা বেশ সুস্বাদু।

8 Likes

পাক্কা রাঁধুনি এর মতো রং টা হয়েছে,আমি প্রথম শুনলাম, এই ডিমের রান্নাটার কথা, ভালো হইছে,

11 Likes

A nice post. description is nice and easy to cook for any one.

4 Likes

@Designer_Biswajit

মাঞ্চুরিয়ান নাম প্রথম শুনলাম। একদিন ট্রাই করে দেখতে হবে।

3 Likes

@SaifIS

কেন ভাই? চিকেন মাঞ্চুরিয়ান তো বেশ জনপ্রিয় একটি চাইনিজ আইটেম। আমাদের দেশের প্রায় সব রেষ্টুরেন্টগুলোতেই পাওয়া যায়। তবে এগ মাঞ্চুরিয়ান আমাদের দেশে একটু কম জনপ্রিয়। এটা ভারতে বেশ জনপ্রিয়।

আশা করি বাসায় একদিন ট্রাই করবেন, এবং সেটা আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

8 Likes

@Shatu ভাই, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলেই এটা রান্নাকরা সবার জন্য সহজ। আশাকরি একদিন বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো সেটা আমাদের সাথে শেয়ার করবেন।

7 Likes

@Ayeshashimu

তারমানে আমার পোস্ট দেয়াটা সার্থক। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে পেরেছি একটি নতুন খাবারের সাথে।

7 Likes

এই ডিশটা আমার এক বান্ধবী আমাকে রান্না করে খাইয়েছিল। নামের মতোই বেশ সুস্বাদু ছিল খাবারটা। রান্নাঘরের সাথে যেহেতু আমার যোগাযোগ একেবারেই নেই সেহেতু নিজে রান্না করে খাওয়াটা একরকম অসম্ভব একটা ব্যাপার। দেখি আবার কোনো বান্ধবীকে ধরা যায় কিনা! @Designer_Biswajit দাদা একটা ভিডিও করতে পারেন এইসব রান্না নিয়ে।

অসংখ্য ধন্যবাদ এত মজার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্যে।

6 Likes

দন্যবাদ @LyricMitra আপনার সুন্দর কমেন্টস এর জন্য। আসলেই এই ডিশটার নাম যেমন সুন্দর, দেখতে এবং খেতেও তেমনি সুস্বাদু। ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু রান্না করা খুবই সহজ, আমার রেসিপি ফলো করেন, দেখবেন খুব সহজেই তৈরী করে ফেলতে পারবেন আশাকরি। তারপরেও যদি কোন হেল্প দরকার হয় আমিতো আছিই। তো অপেক্ষায় রইলাম আপনার চেষ্টার ফলাফল দেখার জন্য।
এভাবে আপনাদের উৎসাহ পেলে একটা ইউটিউব চ্যানেল খুলেও ফেলতে পারি! হা… হা… হা…

8 Likes

@Designer_Biswajit দাদা আপনার ইউটিউব চ্যানেলের অপেক্ষায় আছি। ভবিষ্যতে কাজে লাগবে!

6 Likes

@Designer_Biswajit আপনাকে ধন্যবাদ, এতো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।আমাদের অঞ্চলে সাথে নারকেল দেওয়া হয়।

5 Likes

দ্রুতই এই মেন্যুটা রান্না করতে হবে। ধন্যবাদ ডিটেইলস দিয়ে পোস্ট করার জন্যে। @Designer_Biswajit

5 Likes

@GaziSalauddinbd

তাহলে তো আরও সুস্বাদু হওয়ার কথা!

7 Likes

হ্যা, খুবই সহজ রেসিপি, আশাকরি ভালোভাবেই করতে পারবেন এটা। আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, সেই অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ @RafsanRana ভাই

8 Likes

আমি ট্রাই করবো একটি ভিডিও বানানোর জন্যে। @Designer_Biswajit

5 Likes

@RafsanRana

সাহসী উদ্যোগ, অপেক্ষায় রইলাম

8 Likes

@Designer_Biswajit

মাঞ্চুরিয়ান শব্দটাই আমার কাছে নতুন। আসলেই ট্রাই করব একদিন। :slightly_smiling_face:

1 Like

Looks very interesting and creespy one! :heart_eyes: though never tried this.

After reading this post, thinking let’s try one day :grinning:

Thanks for sharing @Designer_Biswajit da :heart_eyes:

5 Likes