প্রিয় লোকাল গাইড বন্ধুরা কেমন আছেন?
সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা ![]()
শুরু হতে যাচ্ছে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর অপেক্ষা করে এই ধর্মীয় উৎসবটি পালন করার জন্য।
ইতিমধ্যে চলছে পাড়ায় পাড়ায়, এলাকায়, মহল্লায় পূজার প্যান্ডেল তৈরির কাজ। চলছে সাজসজ্জার প্রতিযোগিতা, কে কার থেকে কত সুন্দর করে তৈরি করতে পারে পূজার প্যান্ডেল!
দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মহাষষ্ঠীর সন্ধ্যায়। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী তে চলে মাতৃ আরাধনা। তারপর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। এই পূজা উপলক্ষ্যে এলাকা যেন নতুনভাবে সেজে ওঠে, পূজাকে কেন্দ্র করে হরেক রকমের মেলা বসে।
ষষ্ঠী থেকে নবমী সবাই ঘুরে বেড়ায় এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে দেবী দর্শন করতে। পুজো মণ্ডপ, মেলা আর অন্যান্য কৃষ্টি কালচার সবাইকে জানাতে আমরা প্রতিবছরের মতো এবারও আয়োজন করছি "Durgapuja photowalk" , এই অ্যাপের মাধ্যমে আমরা তুলে ধরব পূজা কি, পুজো মণ্ডপ কেমন হয়, কিভাবে আরতি করে সহ অন্যান্য বিষয়বস্তু গুলো।
এবারের ফটোওয়াক মিটাপ:
তারিখ: ২ অক্টোবর, রবিবার
সময়: বিকাল: ৫:৩০
স্থান: তাঁতীবাজার মোড় থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকা
মিট আপে অংশগ্রহণ করতে কি কি প্রয়োজন
১. মোবাইল, ক্যামেরা বা ছবি তোলার যেকোনো ধরনের যন্ত্র
২. প্রয়োজনবোধে পাওয়ার ব্যাংক সাথে আনতে পারেন
৩. মোবাইল ডাটা
মিট আপে কন্ট্রিবিউশন ফি: উক্ত মিট আপে কোন কন্ট্রিবিউশন ফি নেই।
হয়তোবা আমরা একসাথে মুড়ি-মুড়কি নাড়ু কিনে খেতে পারি।
তো বন্ধুরা, দেখা হচ্ছে রবিবার বিকালবেলা ![]()
![]()
যারা যারা অংশগ্রহণ করবেন কমেন্টে জানাতে পারেন। ![]()
সবাইকে শারদীয় শুভেচ্ছা
জগতের সকল প্রাণী সুখী হোক
