Different Types of spam contributions- স্প্যাম কি?

হ্যালো! লোকাল গাইডস,

আমরা সবাই গুগলে ম্যাপে কন্ট্রিবিউশন করতে অনেক পছন্দ করি। অনেকেই পয়েন্টের আশায়, লেভেল বাড়ানোর আশায় আবার আনেকেই একজন সচেতন নাগরিক হিসাবে গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করে থাকি। গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করার আগে আমাদের অবশ্যই লোকাল গাইডস কমিউনিটি পলিসি, কন্ট্রিবিউশন পলিসি অনুসরন করতে হবে। যাতে করে স্প্যাম এড়িয়ে আমরা সঠিকভাবে কোয়ালিটি কন্ট্রিবিশন করতে পারি। তা না হলে আ্পনার একাউন্ট ব্যান বা সাসপেন্ড হয়ে যেতে পারে যেকোনো সময়, কোন প্রকার সিগনাল ছাড়াই। তাই আমাদের দ্বারা স্প্যাম হয় কিনা সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আমাদের মধ্যে অনেকে তো জানেনই না কোনটা স্প্যাম, কোনটা ঠিক।আপনি জানেন তো?

তাই এই পর্বে আমি কি কি করলে স্প্যাম হয় এবং গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করার সময় কোন কোন বিষয় বাদ দেওয়া উচিত? তা আলোচনা করবো।

নিচে স্প্যাম হয় কি কি করলে তার বিবরন দেওয়া হলো :

:no_entry: ছোট রিভিউ, কপি পেস্ট, একই রিভিউ বারবার ব্যবহার করা

:no_entry: নিজের করা রিভিউতে নিজে লাইক দেওয়া

:no_entry: ওয়েবসাইট বা ইন্টারনেট থেকে কোন তথ্য নিয়ে তা রিভিউ হিসাবে সাবমিট করা

:no_entry: কোন স্থানে স্বশরীরে ভ্রমন না করেও সেই স্থানের রিভিউ লেখা, সেটা হতে পারে দেশেরে কোন স্থান বা বিদেশের কোন স্থান

:no_entry: রিভিউতে কোন বিশেষ চিহ্ন, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার এবং ওয়েবসাইট নাম্বার যোগ করা

:no_entry: ইন্টারনেট থেকে ছবি নিয়ে বা অন্যের ছবি ম্যাপে দেওয়া

:no_entry: একইছবি বারবার আপলোড করা

:no_entry: সেলফি বা গ্রুপ ছবি আপলোড করা

:no_entry: অপ্রয়োজনীয় ছবি ম্যাপে দেওয়া। অনেকেই পয়েন্টের আশায় অপ্রয়োজনীয় ছবি বা একইরকম ছবি আপলোড করে সেটাও স্প্যাম।

:no_entry: নিজের নামে বাড়ি অ্যাড করা বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠনের নামের পাশে নিজের নাম যোগ করা

:no_entry: ভালো করে না যাচাই করে ডুপ্লিকেট স্থান যুক্ত করা
:no_entry: যেকোনো স্থানে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে নিজের বা অন্য কারো ফোন নাম্বার যুক্ত করা যা সেই স্থান বা ব্যবসার সাথে কোনভাবেই জরিত না।
:no_entry: না জেনে প্রশ্নের উত্তর দেওয়া, অহেতুক প্রশ্ন করা বা উত্তর দেওয়া

:no_entry: গুগল ম্যাপে কোন পন্য বা ব্যবসার প্রচার করা।

:no_entry: গান বাজনা বা অপ্রয়োজনীয় বা ভিডিও বা ১৮+ ভিডিও/ ছবি ম্যাপে আপলোড করা।

এখানে আমার দেখা এবং অভিজ্ঞতা থেকে যেসব স্প্যাম বা ভুল কন্ট্রিবিউশান দেখেছি তার বিবরন দেওয়া আছে। তাই এখনই আপনার প্রোফাইল যাচাই করুন। যদি এসব স্প্যাম থেকে থাকে তা ডিলেট করুন বা এডিট করুন। আর প্রোফাইলে স্প্যাম রেখে নতুন করে কাজ না করাই উত্তম। আগে সব ঠিক করুন তারপর আবার নতুন করে কাজ শুরু করুন।

তাছাড়া আমাদের গুগল ম্যাপে কন্টেন্ট শেয়ার করা আগে কতটা নিষিদ্ধ এবং সীমাবদ্ধতা আছে তা অনুসরন করতে হবে। লোকাল গাইডস প্রোগ্রাম রুলস এবং লোকাল গাইডস কন্ট্রিবিউশান পলিসি তে যা নিষেধ করা আছে তা না করা এবং যা করতে বলা হয়েছে তা করাই আমাদের জন্য উত্তম।

তাই আবারো সবাইকে নিজেদের ভুল বা স্প্যাম গুলি ঠিক করা জন্য আহবান জানাচ্ছি, একজন সচেতন নাগরিক হিসাবে যা যা প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক বলে মনে শুধু তা শেয়ার করি।

:arrow_forward: এই পোস্টটি আপনাদের একবার হলেও পড়া উচিত- ব্যান হওয়া থেকে আপনার একাউন্ট রক্ষা করবেন কিভাবে?

এই পোস্টে কোন কিছু বাদ পরলে বা সংশোধন থাকলে বা আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Happy Guiding!

Hi @ShafiulB

ধন্যবাদ আপনার এমন সুন্দর একটি পোস্ট বাংলায় করার জন্য। অনেকেরই এই বিষয়ে জানা দরকার, আমি নিজে ও অনেক কিছু শিখলাম । :blush:

@ShafiulB ধন্যবাদ ভাই সুন্দর একটি গাইড লিখার জন্য। :heart_eyes:

একটা জিনিস শফিউল ভাই ‘ছোট রিভিউ’ কে স্পাম বলা হয় নি গুগল থেকে বরং এটাকে Poor contribution হিসেবে বলা হয়েছে। :slightly_smiling_face: এই পোস্টে বলা হয়েছে “Low quality reviews provide little to no input about the Local Guide’s experience, but they usually do not violate our rules.”

নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট । হ্যালো @ShafiulB ভাই, আমাদের সাথেপ্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

@SaifIS ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য। এখানে আমি ছোট বলতে এক বা দুই শব্দের বা একলাইনের চেয়েও ছোট রিভিউকে ছোট রিভিউ বলতে চেয়েছি। আমাদের উচিত বিস্তারিত কিছু শেয়ার করা রিভিউ লেখার সময়। তাছাড়া কমিউনিটি পলিসিতে এক শব্দের রিভিউ শেয়ার করতে নিষেধ আছে। তাই আমি এখানে স্প্যাম বলেছি। সবাইকে একটু বিস্তারিত রিভিউ লিখতে উৎসাহিত করার চেস্টাও বলতে পারেন। তাছাড়া লো কোয়ালিটি রিভিউ না করাই উত্তম।

@ShafiulB অবশ্যই ভাই। এক শব্দের রিবিউতে কারো অভিজ্ঞতা প্রকাশ পায় না।

@SolaimanHossain ধন্যবাদ তোমার কমেন্ট এর জন্য। তুমি কিছু শিখতে পারলা তাতে আমি খুশি।

এরকম পয়েন্ট আকারে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ @ShafiulB ভাই.

এই তথ্য আমাদের বাঙ্গালী লোকাল গাইড দের সত্যিই সহযোগিতা করবে. এই পোস্ট টি spam ফ্রি mapping করার রিলেটেড একটি অন্যতম guideline.

@ShahMdSultan ধন্যবাদ ভাই কমেন্ট করে সবসময় উৎসাহিত করার জন্যে। এই তথ্য সকলের উপকারে আসলেই আমার স্বার্থকতা।

@SaifIS জ্বি ভাই। এক শব্দ বা কমপক্ষে একটা ভাব প্রকাশ করেনা এমন বাক্য পরিহার করা উচিত। আর কোয়লিটি বিবেচনায় কয়েক লাইনে রিভিউ লিখা উচিত।

Many ManyThanks to suggest us very important topics.

@ShafiulB ভাই, আমি আপনার এই ইনফরমেশন লোকাল গাইডস বাংলাতে আরো পরিসরে শেয়ার করবো

ধন্যবাদ ভাই @ShafiulB

@ShafiulB

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট। আমি আপনার দেওয়া গাইডলাইন অনুযায়ী গুগলের রিভিউ বা ছবি এড করে থাকি। মাঝে মাঝে যদিও ভুল ভ্রান্তি হয়ে থাকে তা আবার ঠিক করে নতুনভাবে রিভিউ দেই। আপনার কাছ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর পোস্ট পাবো এটাই আশা করি। আপনি দীর্ঘজীবি হোন এই দোয়াই করি

ধন্যবাদ @ShafiulB ভাই।

এটিকে বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে লেখার জন্য। আশা করি এটি সকল বাংলা ভাষাভাষী লোকদের অনেক কাজে দিবে।

మీ రచన చాలా బాగుంది

ధన్యవాదాలు

Hi @ShafiulB ,

I’ve noticed that your post has a COVID-19 label. Please note that I’m going to remove the label because your post is not related to COVID-19.

Please take a look at How to make the most of creating and finding relevant posts on Connect post, where you can find how to best use additional topic labels.

P.S.: If you want to learn more about how other Local Guides feel about the pandemic, you can follow this post from the Head of Local Guides.

প্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Serious observation and highly appreciated @ShafiulB brother. Thanks for your valuable guidance