প্রথম দেশের বাইরে ভ্রমণ। খুব বেশি উদ্দীপ্ত আমি। আমাদের যাত্রা শুরু হয় ভোর ৫:০০ টায় গাড়িতে করে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের উদ্দেশ্যে।
এত আগে পৌছেও সেখানে গিয়ে দেখা গেল বিশাল লম্বা লাইন। এখনো গেট খুলেনি। বেশ কিছু সময় পর গেট খোলা হয়।
তারপর যাবতীয় ইমিগ্রেশন এর কাজ শেষ করে চলে যাই প্লাটফর্ম এ।
প্লাটফর্ম এ চললো কিছু সময় ফটোসেশান।
০৮:১৫ তে আমাদের ট্রেন যাত্রা শুরু করে। ইশ্বরদী, দরশনা, গেদে পার হয়ে সব শেষে ট্রেন পৌছায় কলকাতা রেল স্টেশন এ। সময় তখন ৫:৩০ মি.।
স্টেশন এ ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হই।
তারপর ট্যাক্সিতে করে চলে চাই মির্জা গালিব স্ট্রিট, ধর্মতলা।
রাতে একটু ঘুরাঘুরি ও খাওয়া দাওয়া শেষ করে চলে যাই হোটেল এ বিশ্রাম করতে।
প্রথম দিন জার্নি করেই কেটে যায়। ধারাবাহিকভাবে আমার অভিজ্ঞতা লিখার চেষ্টা করব।
সকলকে ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।















