প্রায় ২০০ বছরের পুরোনো দেওয়ানবাড়ি মসজিদ [Dhaka, Bangladesh]

প্রিয় লোকাল গাইডস,

আশা করছি, সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। কয়েকদিন আগে আমি সাভারের আমিনবাজারে দেওয়ান বাড়ি মসজিদটি দেখতে যাই। মসজিদটি আঠারো শতকের দিকে তৈরি করা হয়েছিল এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে পরিষ্কারভাবে দেখা যায়।

কারুকার্যময় মসজিদটির দক্ষিণ দিকে ছিল একটি শান বাঁধানো পুকুরঘাট। বর্তমানে পুকুরঘাটের অস্তিত্ব নেই বললেই চলে। মসজিদ প্রাঙ্গণের পূর্ব এবং উত্তর দিকে সে সময়কার বেশ কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে। মসজিদের পশ্চিম অংশে প্রাচীন কবরস্থানটি দৃশ্যমান আছে।

বিভিন্ন রঙের ছোট ছোট চিনা সিরামিক চিনি-টিকরি ব্যবহৃত হয়েছে এই মসজিদটির অলঙ্করণে। স্থাপনা নির্মাণে চিনি-টিকরি ছিল ইংরেজ আমলে খুব জনপ্রিয় উপাদান। আর দেওয়ানবাড়ি মসজিদ হলো চিনি-টিকরি পদ্ধতির অন্যতম সেরা নিদর্শন। মসজিদটির খিলান সংখ্যা আট।

Maps Link: https://goo.gl/maps/m2jZKDERmPjHk8rK6

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

12 Likes