Project: Sea to himalaya
Part 01: Cross country hiking || Bangladesh
Day 10
Date: 09 December 2024
Distance: 38.9km
রোডঃ ফেনী সদর - জগন্নাথ দীঘি - চৌদ্দগ্রাম - মিয়ার বাজার পুলিশ পাড়ি।
আজকের দিনটা খুব দারুণ ছিলো। একেক পর এক প্রিয় মানুষের সাথে দেখা, আর আড্ডা এইভাবে চলছে এখনো।
ফেনী সদর থেকে রেল লাইন ধরে হেঁটে নানান বৈচিত্র দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি।সাথে আছে শাহাব উদ্দিন। দুইজন মিলে খুব রেললাইনের দুইপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি।
খুব কাছাকাছিই দেশের বর্ডার। ফতেহপুর ফ্লাইওভারের পাশ দিয়ে হাইওয়ে তে উঠে সোজা হাইওয়ে ধরে আগাচ্ছি। পথেই বেশ কিছু ভাইয়ার সাথে দেখা হয়। একজন বাইকার ভাইয়া বাইক ঘুরিয়ে এসে দেখা করলো ওনার সাথে অনেক্ষণ কথা হলো। এরমধ্যে আমার zoom wild এর মডারেটর গিয়াসের কল। তারা বাইক নিয়ে দেখা করতে আসছে। রাস্তার পাশের একটা দোকানে বসে চা এর জন্য বিরতি দিলাম। এরমধ্যে গিয়াস সহ আরো ভ্রমণ প্রিয় দুই ভাই সহ বাইক ঘুরিয়ে চলে এলো। তাদের হাতে গাছ থেকে ছিড়ে আনা কিছু চমৎকার ফুল। সেই ফুল দিয়েই তারা আমাকে সংবর্ধনা দিলো।
যদিও ফুল ছেড়া আমার পছন্দ না। তাও ওদের আন্তরিকতার কাছে এই সামান্য ফুল ছেড়ার বিষয় টা মনে দাগ টানতে পারলো না।
এরপর চৌদ্দগ্রাম এসেইNayem Iqbal ভাই JO W EL ভাই রাসেল ভাই এর সাথে দেখা। সবাই মিলে মিষ্টি খাওয়া আড্ডা সাথে ৬ টা পর্যন্ত হাটাহাটি।
এরপর চলে গেলাম নায়েম ভাইয়ের বাড়িতে।বাড়িতে গিয়ে ফ্রেশ হয়েই দেখি টেবিলে খাবার রেডি। খাবার খাওয়ার পর পর চলে এলো পুরো পাড়ার সকল নারীরা। সবার চোখেমুখে নানান প্রশ্ন। বেশ লম্বা একটা সময় সবার সাথে আড্ডা দিয়ে আজকের মতো ঘুমের রাজ্যে হারালাম।
সব মিলিয়ে এক কথায় দারুণ ![]()
আজকের দিনের খাবার একটা বিশেষ ঘটনা। ৬টার দিকে হাটছিলাম যেহেতু সবাই আছে। আমার হাটার স্পিডের সাথে সবার একটু গ্যাপ তৈরি হয়। এরমধ্যে হুট করে লোকাল কিছু ছেলে এসে আমার ঘিরে ধরে আমার সাথে ছিলো শিহাব। এরমধ্যে আমি নায়িম ভাইকে ডাক দিলে ভাইয়া আসার পর এলাকার পোলাপান গুলো সরি বলে চলে যায়। এই জায়গায় লোকাল কেউ না থাকলে বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়াটা ব্যাপার না। তাই পরামর্শ সন্ধ্যার পর একা কিংবা লোকাল ছাড়া কখনোই হাটা উচিৎ নয়।
Cross country hiking Bangladesh 2024
Sponsor: Zoom Wild || Zoom Wild
#crosscountryhiking2024
#crosscountryhikingbangladesh
#Promote_positivity_and_walk_for_a_healthy_life
#zoomwild
#teknaf_tetulia
#ts_rekha
#পায়ে_হেঁটে_টেকনাফ_থেকে_তেঁতুলিয়া
#পায়ে_হেঁটে_বাংলাদেশ













