কক্সবাজার সমুদ্র সৈকত ( Cox's bazar Sea Beach)

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র— এ নিয়ে মনোরম কক্সবাজার। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত। এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়া ও নাফ নদী। পর্যটন, বনজ সম্পদ, মৎস্য, শুটকি মাছ, শামুক, ঝিনুক ও সিলিকা সমৃদ্ধ বালুর জন্য কক্সবাজার বরাবরই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

1 Like