Capital of Mangoes / Kansat Chapainbayabganj

Caption: Speaking from the capital of mangoes, it is like a great ocean of mangoes,

আমের রাজধানী জ্বি আপনি ঠিকি শুনেছেন আমের আবার রাজধানী হয়? কিন্তু ব্যাপারটা অঘোষিত সত্য দেশের সবচেয়ে বড় আমের পাইকারি হাট চাপাইনবয়াবগঞ্জ এর কানসাট কে আমের রাজধানী ই বলা হয়।

আমরা যখন কানসাট বাজারের কাছাকাছি পৌছাই চারিদিকে শুধু আম আর আম। গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা আম। রাস্তার দুই ধারে যত দূর চোখ যায়, কেবলই আমের বাগান। ইচ্ছা করলেই মাটিতে দাঁড়িয়ে, এমনকি শুয়ে-বসেও ছোঁয়া যায়। চাইলে দু-একটা পেড়ে খেতেও পারবেন। যাঁরা এই অভিজ্ঞতা নিতে চান, তাঁরা চাইলে যেতে পারেন চাঁপাইনবাবগঞ্জ আমের বাগানে।

শিবগঞ্জ ঘুরতে এসে কানসাট না যাওয়াটা বিশাল বোকামি। কানসাটেই বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট। এখানে যত দূর চোখ যায়, দেখবেন আমের বেচাকেনা। ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, বোম্বাই, লক্ষ্মণভোগ, ফনিয়া, হিমসাগরসহ শত শত প্রজাতির আম।কিন্তু সিজনের শেষ এর দিকে অল্প কিছু জাত ছাড়া তেমন আম দেখিনি।

কিছুক্ষণ দাঁড়ালেই দেখবেন হাটে গাড়ি ঢুকছে, বের হচ্ছে, লোকজন আসছে-যাচ্ছে, মনে হবে এ যেন আমের স্বর্গ। দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে হাটের পাশের ছোট দোকানগুলোতে বসে খেতে পারবেন চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। এই হাট থেকে যত খুশি আম কিনতে পারবেন। শিবগঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরেই সোনামসজিদ স্থলবন্দর। চাইলে সেখানেও একবার ঘুরে আসতে পারেন।

আম কিনতে চাইলে তাও পারবেন একটা মজার ব্যাপার বলি এই হাটে কিন্তু ৫০ কেজিতে মণ ধরা হয় যেটা দেশের অন্যান্য জায়গাতে ৪০ কেজিতে মন।

Caption:Hundreds of mangoes waiting to enter the market with mangoes from the garden

Caption:Where two eyes go only mango and mango is like another world,

CaptionঃThis is how mango growers bring mangoes to sell on bicycles,

Caption:I took a selfie with the capital of the whole mango behind,

Google maps link :arrow_lower_left:

https://maps.app.goo.gl/Fg3cz3kcXJAkqE6f8

কিছু কথা :arrow_lower_left:

এটি একটি স্থানীয় ঐতিহ্যবাহী আমের হাট এবং এখানে মুলত সবাই আম বেচাকেনা করতে আসেন। তাই তাদের ব্যাবসার ক্ষতি হয় এমন কিছু করবেন না অযথা তাদের বিরক্তির কারণ হবেন নাহ। বাহিরে কোথাও ভ্রমণে গেলে অপচনশীল বর্জ্য প্লাস্টিক যত্রতত্র ফেলে আসবেন না। পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবেন।

#BDLG #BangladeshLocalguide #Localguidesbd #localstories #Localguideconnect #Letsguide

58 Likes

আমের হাটে যাওয়ার অনেক ইচ্ছা ছিল যদিও এখনো যাওয়া হইল না @MohammadPalash

5 Likes

Very interesting post @MohammadPalash

Mango is my favourite fruit.

6 Likes

কয়েকদিন আগে চ্যালেন আই এ একটা প্রতিবেদন দেখেছিলাম এই হাটকে নিয়ে।

আজ আপনার পোস্ট পড়ে আবার জানতে পারলাম।

ধন্যবাদ @MohammadPalash !

4 Likes

এখনো সিজন চলতেছে যেতে পারেন ভাই @MahabubMunna

জ্বি আম আমারোও খুব প্রিয়ফল @Tandrima2

মন্তব্য র জন্য ধন্যবাদ নিবেন @NasimJ

3 Likes

@MohammadPalash দাদাভাই আমের রাজধানী সম্পর্কে খুব সুন্দর ভাবে লিখেছেন সেই সাথে ছবিগুলো খুব সুন্দর মুহূর্তের তুলেছেন। আমি এরকম জাঁকজমকপূর্ণ আমের হাট এর আগে কখনো দেখিনি।

9 Likes

@MohammadPalash Its truly interesting to know about Mango Capital :+1:

3 Likes

আপনার পোস্ট দেখে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ।

4 Likes

Good to know mango season is still going on here, mango season is end in West Bengal @MohammadPalash

4 Likes

Super fotografije @MohammadPalash

Tržnica manga???

Zaista zanimljivo!

Možete li vjerovati da nikad u životu nisam probala mango :astonished: :face_with_hand_over_mouth:

U Hrvatskoj manga nema, ali se uvozi iz zemalja u kojima se uzgaja. Ima ga u trgovačkim centrima…

:blush: :croatia:

2 Likes

Thank you dear @MonirHB @PrasadVR

Hi @Tandrima2 Yes, we are still in season here and hopefully will be for a few more days!

Dear @renata1 @I was very surprised to be invited to our country

2 Likes

@MohammadPalash oprostite… ali ne razumijem baš komentar. Nešto je krivo prevedeno. Molim vas napišite još jednom. :pray:

:blush: :croatia:

2 Likes

অনেক ইচ্ছে ছিলো এই বছর যাবো কিন্তু যাওয়া হলো না। আশায় আছি, আগামী বছর যাবো ইনশাআল্লাহ।

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ @MohammadPalash

3 Likes

Great photos! :camera_flash:

1 Like

অনেক ধন্যবাদ ভাই @GaziSalauddinbd

Amazing and very informative post. Thanks for sharing @MohammadPalash

2 Likes

আপনার বাসা কোথায়? আপনি কি আমাদের চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এসেছিলেন?

1 Like

আমার বাসা মুন্সীগঞ্জ, জি আমি কানসাট গিয়েছিলাম @ShahinAlom1