Beauty of BANGLADESH PART 2 (TRAVEL TO JAMALPUR)

বাস অথবা ট্রেন যেভাবেই যান দুটো-তেই মজা পাবেন। তিস্তা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সকাল ৭:০০ টায়। সকাল ১১:৩০ মিনিটে সদরে গিয়ে নামবেন…

রেলগেট থেকে জজকোট এর দিকে অটো… বলবেন মাজার এর সামনে নামিয়ে দিতে ভাড়া ১০-১৫/= টাকা। হযরত শাহ্‌ জামাল এর মাজার দিয়েই শুরুটা হোক।তৃপ্তি পাবেন এবার বের হউন।

রাস্তার উলটা পাশে ব্রক্ষপুত্র নদ সাঁকো পার হয়ে মূল নদের তীরে টং-এর দোকানে চায়ের চুমুকে নদের অপরুপ সান্নিধ্য আপনাকে শিহরিত করে দিবে… সবাই মিলে গেলে গোসল এবং ফুটবল ও খেলতে পারেন, অস্থির লাগবে।

আবার টাউনে চলে আসুন যে কাউকে বলবেন বুড়ী-মার দোকানে যাবো। গিয়ে ইচ্ছামত দই আর চিড়া সাথে রস মালাই খেয়ে নিতে পারেন, ভাললাগা গ্যারান্টেট :ok_hand:

একটু এগিয়ে গেলেই দয়াময়ী মন্দির। ভারতীয় ধর্মচর্চার সাক্ষী এই মন্দির।

এর পর কোন কথা হবে না। অটো একটা নিয়ে লুইস ভিলেজ,পাশাপাশি বোনাস হিসাবে পাবেন। একটু সামনে দিক পাইত উপ শহর এর সামনে দেখতে পারেন জামালপুর অর্থনৈতিক অঞ্চল বিশাল মুক্ত এলাকা। আরো যদি মুক্ত হাওয়া খাওয়া দরকার উলটা দিকটায় চলে জামালপুরে শহরে আসুন। জামালপুর -শেরপুর হাইওয়ে দুপাশের মুক্তবাতাস এর স্রোতে আপনি চলে এসেছেন ব্রক্ষপুত্র নদের উপর ব্রীজে এখান থেকে নদের একটা ওভারভিউ পাবেন। এই নদটি পুরুষ বলে কথা আর কোথাও পাবেন না এমন। যারা একটু ফটোগ্রাফার মাইন্ডেড তাদের জন্য উত্তম জায়গা। যত মন চায় ছবি তুলতে পারেন।

অনেক তো ঘুরা হল রাতে থাকতে হবে। সকাল বাজার হোটেল শ্যামল বাংলা সহ রাস্তার দুপাশ দিয়ে অনেক থাকার হোটেল পাবেন ভাড়া ২০০-১৫০০ টাকা অব্দি।

পরদিন যেতে পারেন সরিষাবাড়ি দেখার আছে অনেক যমুনা সার কারখানা + জগন্নাথপুর ঘাট না গেলে মিস করবেন। একে একে পাচ গম্বুজ রাশপাল জামে মসজিদ আর নারাপাডা ফোর্ড আপনাকে বানাবে কালের সাক্ষী। অফ রোড়ে চলে আসুন এবার মাদার গঞ্জ সময় থাকলে ঘুরতে পারেন তালুকদাবাড়ী জামে মসজিদ, শ্রী শ্রী লক্ষীণারায়ন মন্দির আর এক্সটা হিসাবে পাবেন তারটাপাড়া নীলকুঠি।

এবার পাশের মেলান্দহ চলে আসুন… ঘুরতে পারেন- ফুলকুচা দিঘী+কাছারিঘর আর মহিরামুকুল জমিদারি তো আছেই। যেতে পারেন মালঞ্চ ওখানে পাবেন কৃষি ভার্সিটি এর আদলে আর এক কৃষি ভার্সিটি স্টীল ব্রিজ এটার সাথে জডিয়ে আছে মুক্তিযুদ্ধ এর গৌরবময় ইতিহাস। এবার ঘুরুন ইসলামপুর শুরুটা হোক অন্তনিহিত ভালবাসায় হযরত শাহ কামাল এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে।

এবার আসুন শহরে পাবেন মোগল আমলের ট্রেডিশনাল এবং আভিজাত্য পূর্ণ সব কাসার বাসন দিল্লির সুলতানাতে এই বাসন ব্যবহৃত হত। বুঝেন ব্যাপার-টা কোন লেভেল এর আর যেতে পারেন ইটাপিরের মাজার, কালি মন্দির,দূগাবাড়ী,পাদুর ঠাকুর এর কুঠিবাড়ী।

এবার চলুন কক্সবাজার এর ফ্লেবার নিয়ে আসা যাক শেষ বিকেলে আপনি যখন গুঠাইল বা কুলকান্দি থেকে সৃয্যস্ত দেখবেন বলে দিতে মৈনট ঘাট বলেন আর সি-বীচ বলেন কোন অংশে কম ফিল পাবেন না। পারাণ জুড়ায়ে যায়। এবার আরেকটু উত্তর দিকে যাই

দেওয়ানগঞ্জ ব্রিটিস ভারতে অন্যতম সেরা চিনিকল জিলবাংলা সুগার মিল। । এখনো পাবেন না সেই আগের জৌলুস তবে খালি হাতে ফিরবেন না… আপনি হতে পারবেন কালের সাক্ষী আর মুখে যে টেস্ট লেগে থাকবে ভুলবেন বলে মনে হয় না। ফাকে পেলে ঘুরে যেতে পারেন বাহাদুরাবাদ ঘাট সি.এন.জি বা অনেক যান পাবেন চলুন যাই এবার বকশীগঞ্জ লাউচাপড়া পাহাড় সপ্নের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাকে আর উত্তর পাশ থেকে মেঘালয়ের পাহাড় আপনার দিকে দিপ্ত দৃষ্টিতে তাকাবে উপজাতি দের জীবন ধারার নতুন ধারনা আপনাকে এক ভিন্ন আমেজ দিবে। পাহাড় থেকে নেমে আসা ঝরনা আপনাকে তৃপ্ত করবে। এখানে আছে ডাকবাংলো এর ব্যাবস্থা চাইলে থাকতে পারেন তবে আগে থেকে কন্ট্রাক্ট করে আসতে হবে। রাতের পাহাড় এর সাথে মিতালি আপনার মনে ভিন্ন আবহ এনে দিবে। এবার তো যাওয়ার পালা। দেখবে এই মাটির গন্ধ আপনাকে কিভাবে আপন করে নেয়। দেওয়ানগঞ্জ থেকে তিস্তা ছাড়ে বেলা ৩:০০ টায় উঠে পড়ুন। আর যাওয়ার সময় ছানাপায়েস খেতে ভুইলেন না। সাথে নিয়ে গেলে বেশ লাভ-ই হবে আপনার বোনাস পাবেন যদি থাকে সাথে কাসার বাসন, আরে ভাই খাওয়ার ভিতরেও একটা রাজকীয় ভাব আছে।

33 Likes

Part 1 link

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Beauty-of-Bangladesh-part-1-SAJEK-TOUR/td-p/1990590#.XYxEnAseHNo.link

2 Likes

আপনার ছবি তোলার ধরন খুব সুন্দর , অনুগ্রহ করে এক এক কানেক্ট পোস্টে ১০ টির বেশি ছবি দিবেন না @user_not_found

5 Likes

ধন্যবাদ ভাই।।

বর্ননা টা ভাল ছিলো, এক দিন যাওয়ার ইচ্ছে আছে

2 Likes

@user_not_found

বাহ! অসাধারণ লিখেছেন। মনে হচ্ছিল আমিও ঘুরছি আপনার সাথে। ভ্রমণ লিস্টে তোলা রইল। যাব একদিন ইনশাআল্লাহ!

3 Likes

@user_not_found

খুব ভালো হয়েছে, তবে ক্যাপশন গুলো আরো একটু ডিটেইলস লিখলে আরো ভালো হতো

5 Likes

অনেক সুন্দর লিখেছেন ভাই, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল