Bangladeshi Sweet Yogurt (মিষ্টি দই)

দই বা দধি

দই বা দধি এক ধরনের দুগ্ধজাত খাদ্য।

পুরো পৃথিবীতেই এটি পরিচিত। পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য হিসেবে এর সুনাম আছে। বাংলাদেশের বগুড়া অঞ্চলের দই বিখ্যাত। সাধারণত দই কিনতে পাওয়া যায়। এছাড়াও ঘরেও খুব সহজেই দই তৈরি করা যায়৷

ঘরে দই বানানোর পদ্ধতিঃ

ঘরে দই বানানোর জন্য যা যা প্রয়োজন, সেগুলো হচ্ছে –

  • দুধ
  • চিনি
  • কেনা দই (অল্প পরিমাণ)
  • বিস্কিটের গুড়া (অপশনাল)

প্রথমেই একটি পাত্রে দুধ (২লিটারের মতো) নিয়ে চুলায় বসাতে হবে। মধ্যম আঁচে গরম করতে হবে এবং ঘন ঘন নাড়া দিতে হবে।

এক পর্যায়ে দেখা যাবে দুধ শুকিয়ে ঘন হয়ে যাচ্ছে। তখন পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে হবে। এই সময়ে অন্য একটি পাত্রে কিছু পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে কিছু পরিমাণ দুধ যোগ করে নাড়তে হবে। এটাকে দুধ ক্যারামেল বলি। দুধ হয়ে গেলে প্রথম পাত্রের দুধের সাথে নিশিয়ে নাড়তে হবে। দুধ ক্যারামেল যোগ করলে দই এর রঙ টা সুন্দর হয়।

দুধ ঘন হয়ে গেলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এবং হালকা ঠান্ডা করতে হবে।

এই সময় যে পাত্রে দই বানানো হবে সেই পাত্রের গায়ে দোকান থেকে কেনা দই অল্প পরিমাণ মিশাতে হবে। একই সঙ্গে দুধের সাথে ও অল্প পরিমাণ দই মিশিয়ে নাড়তে হবে। তারপর দুধের মিশ্রণ টি পাত্রে ঢেলে দিতে হবে।

তারপর পাত্রটিকে ঢেকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে কাথা বা কম্বল মুড়ি দিয়ে রাখতে হবে। এভাবে রাখলে ৪–৬ ঘন্টার মধ্যেই দই জমে যাবে। তারপর সেটা বের করে ফ্রিজে রেখে খাওয়া যাবে।

এভাবেই খুব সহজেই আপনারা ঘরে বসে সুস্বাদু দই তৈরি করতে পারবেন।

16 Likes

Hi @JohanJafar ,

I have just released your post from the Spam Filters. I would like to apologize for your post being marked as spam. Our filters run 24/7 and they can be a little harsh at times.

You can visit this article to learn more - Why was my Connect post marked as spam?

3 Likes

Hello @MashaPS ,

Thank you so much. :blush: :blush:

2 Likes

@JohanJafar ধন্যবাদ পোষ্ট করার জন্য যদি সম্ভব হয়় টাইটেলটা এভাবে দিতে পারেন " Bangladeshi sweet yogurt ( মিষ্টি দই)"

3 Likes

ধন্যবাদ @MahabubMunna ভাই৷

আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি৷ :blush:

1 Like