A poor youth's success story

ময়ূর পেখম মেলার পূর্বে

কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে জন্ম মোহাম্মদ শাহ আলীর। অষ্টম শ্রেণী পাশের পর দারিদ্রতার কারণে আর পড়াশোনা করতে পারেননি ।

দারিদ্রতা জয় করার অধম্য স্বপ্ন চোখে মুখে নিয়ে ঢাকায় চলে যান বাবার কাছে । ঢাকার বাড্ডায় তার বাবার গরুর খামার ছিল। তার বাবার গরুর খামার তিনি দেখাশোনা করতেন । সে খামারে গরু ছাড়া ও তিতির , ময়না , টিয়ার মতো কিছু পোষা পাখি ছিল । এই পাখি গুলোর যত্ন আত্তির ব্যাপারে জানতে প্রায়ই ছুটে যেতেন মিরপুর চিড়িয়াখানায় ।

সেখানে বাঁহার উদ্দিন নামে একজন ছিলেন। যার দায়িত্ব ছিল চিড়িয়াখানার ময়ূর দেখাশোনা করা। বাহার উদ্দিনের সাথে শাহ আলীর ভালো বন্ধুত্ব গড়ে ওঠে ।

ময়ূরের পেখম তোলা নাচ প্রতিনিয়ত মুগ্ধ করতো শাহ আলীকে। বাহার উদ্দিনের কাছ থেকে শিখে নেন ময়ূরের যত্ন আত্মির কলাকৌশল । পাশাপাশি ইউটিউব থেকে ভিডিও দেখেও অনেক কিছু শিখেছেন । এর পর ফিরে আসেন তার নিজ গ্রাম বাবরকান্দিতে ।

এখানে এসে তিনি নিজের জমানো ১৫,০০০ টাকা দিয়ে একটি গরুর বাছুর কিনেন। সেটি লালন পালন করে বড় করে বিক্রি করেন।

পরে তিনি তার স্বপ্ন পুরনের জন্য ২০১৯ সালের ডিসেম্বর মাসে শখের বশে নিজের জমানো টাকা ও গরু বিক্রির টাকা দিয়ে এক জোড়া ময়ূর কিনেন। যার দাম ১,৬৫,০০০ টাকা। এখানে ১ টি পুরুষ ও ১ টি মহিলা ময়ূর ছিল। ময়ূর কিনে তিনি তা লালন পালন করতে শুরু করেন।

পরবর্তীতে এই ময়ূর জোড়া থেকে ১৮ টি ডিম পাওয়া যায়। এই ডিম থেকে ১২ টি বাচ্চা ফোটে। এ ভাবে কঠোর পরিশ্রম আর তার বিচক্ষনতাকে কাজে লাগিয়ে এখন তার খামারে ৯০ টি ময়ূর রয়েছে।

ময়ূরের ছবি

অনেক গুলো ময়ূর একসাথে

তিতির খাবার ও পানি খাচ্ছে

একমাত্র ঘোড়া

উট পাখি

উট পাখি

তিনি তার খামার থেকে কিছু ময়ূর বিক্রি করে নগদ পেয়েছেন ২৪ লক্ষ টাকা। শখের খামার তার দারিদ্রতার সংসার কে আর্থিক স্বচ্ছলতার চাদরে ঢেকে দিয়েছে।

তিনি বর্তমানে একজন সফল খামারি এবং একজন সফল উদ্যোগতা।

তিনি তাঁর খামারে অনেক নারী পুরুষের কাজের সংস্থান করে দিয়েছেন। শাহ আলীর ময়ূর খামারে ময়ূর ছাড়া ও অনেক বেশি পরিমাণে তিতির রয়েছে। তিতির লালন পালনের জন্য আলাদা একটি খামার রয়েছে।

এই খামারে নতুন সংযোজন উট পাখি। তিনি ৫ টি উট পাখি দিয়ে নতুন এ যাত্রা শুরু করেছেন। এ ছাড়া একটি ঘোড়া ও পালন করেন তিনি। সারাদিন এ সব পশুপাখির শব্দে মুখরিত হয়ে থাকে শাহ আলীর আঙ্গিনা।

শাহ আলীর এই ময়ূর খামার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। যেহেতু খামারটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত তাই অনেকেই চেনে না বা যেতে অনেক সমস্যার সম্মুখিন হয় তাই আমি উক্ত স্থানটি গুগল ম্যাপে যুক্ত করে দিয়েছি।

যারা সোনালী ডেইরি এন্ড এগ্রো তে যেতে চান তাদের জন্য গুগল ম্যাপ্স লোকেশনঃ সোনালী ডেইরি এন্ড এগ্রো ( ময়ূর খামার )
01732-636859

https://maps.app.goo.gl/C25wt3HfTPz59Zxy5

21 Likes

সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য @MahbubIslam

4 Likes

@Papel_Mahammud আপনাদের লিখা থেকে প্রতিনিয়ত শিখছি :heart_eyes:

ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় আরো লিখবো :heart:

4 Likes

মানুষের সফলতা র গল্প পড়তে ভাল্লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য। @MahbubIslam

2 Likes

@MohammadPalash @ধন্যবাদ ভাই

Fantastic story of hobby come to succeed a successful business thanks for sharing

2 Likes

@HassanZaib @Thanks a lo

2 Likes

সফলতার গল্প শুনতে ও পড়তে ভালো লাগে। আর সেই জন্য সুন্দর লেখার জন্য ধন্যবাদ

2 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

@MahbubIslam khub sondor hoyece post ta

E rokom post inspire kore manush ke.

@MahbubIslam hola soy de Argentina :argentina: nosotros tenemos muchos ñandúes en nuestro campos y son libres.

Prácticamente todos esos animales que estan encerrados, estan protegidos en nuestro pais y no se los puede tener asi.

Además hay una onda de protección hacia los animales que viven en cautiverio (ya sea para uso comercial o privado).

Saludos.

1 Like

@Maximilianozalazar At first the farm was done as a hobby, but all the animals in this farm are reared for commercial purposes

Thank you very much for sharing your opinion.

1 Like

@MahbubIslam অসাধারণ লিখেছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে শেয়ার করার জন্য।

1 Like

@jakiripsc সুন্দর মতামতের জন্য আপনাকে ও ধন্যবাদ।

1 Like