গত ৮ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির শততম মিটআপ অনুষ্ঠান । সারাদেশ থেকে প্রায় ১২০+ লোকাল গাইডস অংশগ্রহণ করেন। শততম মিলনমেলা আয়োজিত হয়েছিল বন্দর নগরী চট্টগ্রামে। অনুষ্ঠানটি চলে সকাল ৯টা থেকে রাত ১০টা পযন্ত। শতবার ভেবে সব বাধা পেরিয়ে মাকে নিয়ে প্রথম বারের মতে অংশগ্রহণ করেছিলাম কোন মিটআপ এ। কেননা আগের থেকেই আভাস পেয়েছিলাম এইবারের মিটআপটি হবে আগের সকল মিটআপ থেকে ভিন্ন। আলহামদুলিল্লাহ প্রথম বারের মতো অংশগ্রহন করে এত কিছু পাওয়া যেন ভাগ্যের ব্যাপার ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন কানেক্ট মডারেটর সোনিয়া মেম। তার সাথে কথা বলার সময় যখন তাকে বলেছিলাম একই পরিবার থেকে আমরা দুই বোন লোকাল গাইড, মেম তখন হেসে বলেন " মাশাল্লাহ "
লাঞ্চ এর পরেই শুরু হয় মূল অনুষ্ঠান, এক্সপার্ট লোকাল গাইডরা গুগল ম্যাপস, স্ট্রিট ভিউ, গুগল কানেক্ট ফোরাম, ৩৬০° এবং কানেক্ট লাইভ ২০১৯ সহ বিভিন্ন বিষয় লোকাল গাইডগন এর সাথে আলোচনা ও মতবিনিময় করা হয়। @MahabubMunnaতার কানেক্ট লাইভ এর এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
এরপর লোকাল গাইডের ৫বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। ৭ই মার্চ ২০১৪ সালে অফিশিয়াল যাএা শুরু করে। ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করে সকলে রাতের খাবার টেবিলে চলে যায়। আহ্ ৮ই মার্চ রাত মানেই হায়দ্রাবাদি বিরয়ানী।
সব মিলয়ে ১০০তম মিটআপ অনুষ্ঠানটি হয়ে ওঠে চমৎকার ও সফল। নতুন অনেক বিষয় ধারণা পেয়েছি, পেয়েছি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সকলকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনুষ্ঠানটি সফল হয়েছে। আশাকরি বাংলাদেশ লোকাল গাইড টিম নিজ নিজ অবদানের মাধ্যমে গুগল ম্যাপকে আরো সমৃদ্ধশালী গড়ে তুলবে।
ধন্যবাদ সকালকে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মিটআপে উপস্থিত থাকার জন্য। আশা করি সামনের দিনগুলোতে উপস্থিত থেকে বাংলাদেশ লোকাল গাইড এর কার্যক্রমকে আরো সাফল্য মণ্ডিত করবে @Tahrima
আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো, আর আপনারা দুই বোন ই লোকাল গাইডস এটা শুনে আরো বেশি ভালো লাগলো।
দোয়া করি সামনের দিন গুলোতে এভাবেই আমাদের সাধে থাকবেন আর আপনার বন্ধু-বান্ধবীদের লোকাল গাইড হতে উৎসাহিত হতে বলবেন।
আর আপনারা যেহেতু পুরান ঢাকার বাসিন্দা সো আপনাদের ঐতিহ্য হাজির বিরিয়ানি খেতে খেতে আপনাদের সাথে একটা মিটআপ করবো।